চরফ্যাশনে ঝুঁকিপূর্ণ ৯ কেন্দ্রে বিশেষ বাহিনী মোতায়েন : পুলিশ সুপার
দৌলতখানে ৭ দফা দাবিতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিলেন শিক্ষকরা

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও শতভাগ উৎসব ভাতা দানসহ সাত দফা দাবিতে দৌলতখানে মানববন্ধন করেছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা । পরে তারা একই দাবিতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর ইউএনও’র মাধ্যমে স্মারকলিপি দেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৭এপ্রিল) বেলা ১২টায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি(কামরুজ্জামান) দৌলতখান শাখার ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক’শ শিক্ষক অংশ নেন।’
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি দৌলতখান শাখার সভাপতি এম এ তাহের’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক হারুন, মোঃ নাসির উদ্দিন, আব্দুল্লাহ আল নোমান, সুফিয়া আক্তার।
মানববন্ধনে বক্তারা তাদের বাড়ি ভাড়া প্রদান, অনুপাত প্রথা বালিত, ননএমপিওভূক্ত শিক্ষকদের এমপিওভূক্ত করা এবং বেসসরকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সরকারী শিক্ষকদের সাথে মিল রেখে বেতন ভাতা প্রদানের দাবি জানান।
