সর্বশেষঃ

সিয়াম পালন করা অবস্থায় মিসওয়াক করা

রাসূলুলাহ (সাঃ) বলেছেন, যদি আমি আমার উম্মাতের জন্য কষ্টের আশংকা না করতাম তাহলে আমি তাদের প্রত্যেক সালাতের (নামাযের) সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম। (মুসলিম-৪৮০-আবূ হুরায়রাহ (রাঃ), বুখারী-৮৩৮; নাসাঈ-০৭)।
* আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিত রাসূল (সাঃ) বলেছেন, আমার উম্মাতের জন্য যদি কষ্টকর মনে না করতাম তাহলে প্রতিবার উযূর সময়ই আমি তাদেও মিসওয়াকের নির্দেশ দিতাম। আয়িশা (রা:) নাবী (সাঃ) থেকে বর্ণনা করেন, মুখের পবিত্রতা ও আল্লাহর সন্তষ্টি লাভের অন্যতম উপায় হল মিসওয়াক করা। (বুখারী-অনুচ্ছেদ-৮৫৬; তিরমিযী-২৩)।
* মুহাম্মাদ (সাঃ) সিয়াম (রোযা) অবস্থায় মিসওয়াক করতেন। সিয়াম অবস্থায় আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) সকাল-সন্ধ্যা মিসওয়াক করতেন, কিন্তু থুথু গিলতেন না। ইবনে সীরীন (রহঃ) বলেছেন, সিয়াম অবস্থায় কাঁচা রসযুক্ত মিসওয়াক ব্যবহারেও কোন সমস্যা নেই। তাকে জিজ্ঞেস করা হল, কাঁচা মিসওয়াকের তো স্বাদ আছে ? তিনি বললেন, পানিরও তো স্বাদ আছে, কিন্তু পানি দিয়ে তো তুমি কুলি কর। আনাস (রাঃ) হাসান বসরী ও ইবরাহীম নাখয়ী (রহঃ) রোযাদারের সুরমা ব্যবহারে কোন ক্ষতি মনে করতেন না। (বুখারী-অনুচ্ছেদ-৮৫৪)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।