বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান : মেজর হাফিজ
মনপুরায় শিক্ষকের মৃত্যুতে শিক্ষার্থীদের উদ্যোগে দোয়া ও মিলাদ

ভোলার মনপুরায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক হেমায়েত উদ্দিন (৩০) মৃত্যুতে দোয়া ও মিলাদের আয়োজন করে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার দুপুর ১১ টায় স্কুলের হলরুমে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন মনপুরা ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ ইব্রাহীম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ফিরোজ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহরাব হোসেন, মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিন, ইউপি সদস্য মোঃ ভুট্টো, সহকারী শিক্ষক মাহবুব, আনোয়ার হোসেন রিপন, জসিম উদ্দিনসহ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত শুক্রবার ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক হেমায়েত উদ্দিন মারা যান। পরে শনিবার সকালে মনপুরা ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে জানাজা শেষে মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়।
