বোরহানউদ্দিনে মুক্তিযোদ্ধা কমান্ডারের সনদ বাতিল ॥ অতপর স্থগিত

ভোলার বোরহানউদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহাম্মদ উল্লাহ লাল মুক্তিবার্তার তালিকার নাম সহ সনদ বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়। এ ঘটনায় প্রকৃত মুক্তিযোদ্ধারা স্বস্তি প্রকাশ করেছে।
জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহাম্মদ উল্লাহ মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই বির্তক জড়িয়ে আছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের দাবী রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে আহাম্মদ উল্লাহ মুক্তিযোদ্ধা হয়েছে। সে প্রকৃত মুক্তিযোদ্ধা নহে। প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়েও প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে সে গত ১০বছর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পদটি লুফে নিয়ে অনৈতিকভাবে বিভিন্ন সুযোগ সুবিধাসহ ভাতা ভোগ করে আসছেন।
এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ে একটি আবেদন করা হলে এ নিয়ে একাধীকবার তদন্ত হয়। অবশেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের ৭৮ তম সভায় লাল মুক্তিবার্তা যার সনদ নং-৬০৪০৬০১৬৫ এর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের গেজেট অধি শাখার স্বারক নং- ৪৮.০০.০০০০.০০৪.৩৭.০০১.২২.৫০৩, তাং-১০/০৩/২০২২ এর আদেশে বাতিল করা হয়। এ সংবাদে প্রকৃত মুক্তিযোদ্ধারা স্বস্তি প্রকাশ করেন।
বীর মুক্তিযোদ্ধা আচমত আলী মিয়া জানান, আহাম্মদ উল্লাহ মুক্তিযুদ্ধের সময় কখন ও যুদ্ধতো করেনি এমনকি মুক্তিযোদ্ধাদের সহযোগীতা করেনি। বরং তার কারণে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি। সরকারী সকল সুযোগ সুবিধা অন্যায় ভাবে গ্রহন করায় তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরতের জন্য তিনিসহ প্রকৃত মুক্তিযোদ্ধারা দাবী করেন। একই সাথে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পদটিতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে মনোনীত করার দাবী করেন।
এদিকে গত ১৩/০৩/২০২২ইং তারিখে ৩২০৭/২০২২ নং রিট পিটিশনের বিষয়ে স্থগিতাদেশ থাকায় লাল মুক্তিবার্তা ও গেজেট বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে মহামান্য হাইকোর্ট। যার স্মারক নং-৪৮.০২.০০০০.০০৫.০০.১৪৮৯.২০২২/১৮২।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।