ভোলায় ইকট্রিশিয়ান স্বেচ্ছাসেবী কল্যান সংঘের কমিটি গঠন

ভোলা সদর ইলেকট্রিশিয়ান সেচ্ছাসেবী কল্যান সংঘের বার্ষিক আনন্দ ভোজন, আলোচনা সভা ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
ভোলা সদর ইলেকট্রিশিয়ান সেচ্ছাসেবী কল্যান সংঘের আয়োজনে বুধবার (১৬ মার্চ) রাতে শহরের তৃষ্ণা রেস্তোরাঁয় এ আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়।
ভোলা সদর ইলেকট্রিশিয়ান সেচ্ছাসেবী কল্যান সংঘের সভাপতি মোঃ ইউসুফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু।
আলোচনা সভা শেষে সকলের সম্মতিক্রমে মোঃ ইউসুফকে সভাপতি ও মোঃ আল-আমিনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে আগামী দুই বছরের জন্য ভোলা সদর ইলেকট্রিশিয়ান সেচ্ছাসেবী কল্যান সংঘের ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু হাওলাদার, কোষাধ্যক্ষ মোঃ আবু জাফর, প্রচার সম্পাদক মোঃ কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, তথ্য সম্পাদক মোঃ নুরুল আমীন, ক্রিড়া সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, পরিচালক মোঃ শাহাবুদ্দিন, মোঃ আলী মোল্লা।
এসময় অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিকস পন্য শো-রুমের ব্যবস্থাপক বৃন্দ, ইলেকট্রনিকস পন্য ব্যবসায়ীগণ ও ভোলা সদরের বিভিন্ন ইলেকট্রিশিয়ানরা উপস্থিত ছিলেন।
