সর্বশেষঃ

দৌলতখানে নদীতে মাছ ধরার অপরাধে ১১৯ জেলেকে জরিমানা

ভোলার দৌলতখানের মেঘনায় পহেলা মার্চ থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সরকার। এ নিষেধাজ্ঞা কে কেন্দ্র করে উপজেলা মৎস্য বিভাগ ১৫ দিনে নদীতে ৩০টি অভিযান পরিচালনা করে ১১৯জন জেলেকে আটক করেন ।

পরে আটকৃত জেলেদের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান উপজেলা মৎস্য বিভাগ।’ অভিযানে জেলেদের কাছ থেকে ২ লাখ মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও জব্দকৃত মাছগুলো উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।’

দৌলতখান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন জানান, সরকারি নিষেধাজ্ঞা কে সফল করতে দৈনিক দুটি করে দৌলতখানের মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। নদীতে মাছ ধরার অপরাধে আটককৃত জেলেদের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করেন। জব্দকৃত মাছগুলো উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। তবে মৎস্য বিভাগের পক্ষে থেকে এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।