ভোলায় সাউথ এশিয়া পার্টনারশীপ-বাংলাদেশ’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এ প্রতিপাদ্য নিয়ে ভোলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সাউথ এশিয়া পার্টনারশীপ-বাংলাদেশ এর উদ্যোগে মঙ্গলবার (০৮ মার্চ) সকাল ১০ টায় পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদ হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
পশ্চিম ইলিশা ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেলিম হাওলাদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির। এসময় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাউথ এশিয়া পার্টনারশীপ-বাংলাদেশ’র ইউনিয়ন মোবিলাইজার আমজাদ হোসেন, পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য নাছিমা বেগমসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা কর্মক্ষেত্রসহ সব স্তরে নারীদের অধিকার, সমতা ও শিক্ষার বিষয়ে গুরুত্ব তুলে ধরেন।
এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গাণ থেকে শুরু হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
