চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ভোলার চরফ্যাশন উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকালে চরফ্যাশন উপজেলা চত্বর থেকে “জনপ্রতিনিধিদের সচেতনতা রোধ করবে বাল্যবিবাহের ভয়াবহতা” প্রতিপাদ্যে কোস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় একটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। চরফ্যাশন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যায়লয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকলিকা খানম মিলি। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর আক্তারুল আলম সামু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নূরনবী প্রমুখ।
এরপর দুপুরে অফিসার্স ক্লাবে তারুণ্যের কন্ঠস্বরের আয়োজনে উপজেলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম মিলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী ইয়াসরিবা মুমু, সহকারী কমিশনার (ভূমি)’র সহধর্মিণী ফাতিমা আক্তার, চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক শাহানুর বেগম বিউটি, নারী নেত্রী মাহমুদা খানম মিলি, ইশরাত জাহান, তাছলিমা প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শ্রেষ্ঠ জয়িতা পুরুস্কার তুলে দেন টি ব্যরেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা পশালী রানী দাসের হাতে।
অনুষ্ঠানে বক্তরা বলেন, একজন নারী তার জীবনের সকল কাজে আমাদের সহযোগিতা করছেন। নারীর অধিকার বাস্তবায়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। নারীদের পাশে থেকে তাদের সকল কাজে সহযোগিতা করতে হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।