মালিক সমিতির শোক
ভোলায় ইটভাটা মালিক সমিতির সদস্যের মৃত্যু

ভোলা জেলার বিশিষ্ট ব্যবসায়ী লালমোহন উপজেলা ডাওরী কালমা ইউনিয়েনর বাসিন্দা হাজী আফসার উদ্দিন মিয়া শনিবার (৫ মার্চ) সকাল ৯ টায় তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ প্রমূখ। আজ রবিবার সকাল ১০টায় ডাওরী হাই স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে এমনটাই জানা গেছে পারিবারিক সূত্রে। উল্লেখ্য, হাজী আফসার উদ্দিন মিয়া ভোলা জেলা ইটভাটা মালিক সমিতির সদস্য এবং তিনি মালা ব্রিকসের স্বত্বাধিকারী ছিলেন।
