ভোলায় জাতীয় ভোটার দিবস পালিত

“মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এ স্লোগানকে সামনে রেখে ভোলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিস থেকে র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার এর সঞ্চালনায় এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আব্বাস উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, জেলা স্কাউট এর সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার প্রমূখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নতুন ভোটাররা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।