ভোলায় পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি

সারাদেশের সাথে এক যোগে ভোলায় পূর্ণ দিবস কর্ম বিরতী পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট কর্মচারী সমিতি (বাকাসস)। মঙ্গলবার (১লা মার্চ) সকাল ১০ টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করে তারা এ কর্ম বিরতী পালন করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ভোলা জেলা শাখার সভাপতি ও ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান নাজির আব্দুল মান্নান বলেন, একই গ্রেডে কর্মরত থাকা সত্বেও ভূমি উপ সহকারীদের ১৭তম গ্রেড থেকে ১২তম এবং ১৬ তমদের ১১ তম গ্রেডে উন্নিত করেলেও আমাদের বেতন গ্রেড উন্নতি হচ্ছেনা। অথচ জনপ্রশসান মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই এ বিষয়ে নীতিগত অনুমতি দিয়ে দিয়েছেন। তিনি আরো বলেন, যাদের সহযোগীতা ছাড়া বাংলাদেশের কোন কালেক্টরেটে কাজ চলেনা তাদের প্রতি কোন অজানা কারনে এতো অবিচার হচ্ছে তা বেধগম্য নয়। তাই দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতী চলবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা শাখার সহ-সভাপতি তরিকুল ইসলাম ও গৌতম কুমার সিংহ, সাধারণ সম্পাদক নাইমুর ইসলাম প্রিন্স, রুহল আমিন, মাকসুদ, খোরশেদ আলম, মোঃ হানিফ, জহির উদ্দিন, মাহামুদুল হক, সিবগাতুল্লাহ, তানজিল, অপু ঘোষ, মোঃ নুরনবী, মোকাম্মেল হক, মোঃ ইউছুফ আলী, মোঃ শাজাহান, মিনহাজ, সেলিম, মোঃ ইউছুপ, মঞ্জুর হাসান আমিনুল ইসলাম, মোঃ জসিম, মাসুদ আক্তার, উদয় দে, আব্দুর বাসেত তুহিন, মোঃ হাসান, সুধাম গোলদার, আব্দুল আজিজ, প্রিয়লাল দে, কমল দে, নিহার দেসহ অস্যান্য কালেক্টরেট সহকারীগণ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।