বোরহানউদ্দিনে প্রতিবন্ধী নারীর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের নজমুদ্দিন বড়ির মোঃ সালেমের মেয়ে মোঃ মিতু বেগম গতকাল সকাল ৮ সময় ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন এমন অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মিতু বেগম স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাশ করেন। মিতুর মা মনোয়ারা বেগম সংবাদকর্মীদের কে জানায়, মিতু ছোটবেলা থেকে মানসিকভাবে অসুস্থ ছিল। সে বিভিন্ন সময় ঘরে অস্বাভাবিক আচরণ করতো। গতকাল সকালে মা ও মেয়ের কথা কাটাকাটির একপর্যায়ে সে তার রুমের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় মেম্বার আবুল হাশেম খান জানান, মেয়েটির মানসিকভাবে অসুস্থ এবং সে আত্মহত্যা করে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহিন ফকির জানান, এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং লাশ পোস্ট মর্টেম জন্য পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।