করোনার ভ্যাকসিন নিতে গিয়ে আর ফেরেনি হাফেজ জিদান

করোনার ভ্যাকসিন নিতে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়ি যায় ১২ বছরের শিশু হাফেজ আব্দুল গনী জিদান। মা’কে সাথে নিয়ে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে টিকা দিয়ে বাড়ি গেলে ভ্যাকসিনের প্রভাবে শরীরে জ্বর আসে জিদানের। জ্বর নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মাদ্রাসায় ফিরবে বলে ২৮ ফেব্রæয়ারি সোমবার সকালে নিজ বাড়ি থেকে মা’য়ের কোল থেকে চলে যায় জিদান । ২৪ ঘন্টা অতিবাহিত হলেও আর মাদ্রাসায় ফেরেনি হাফেজ জিদান। তার আত্বীয় স্বজন পাড়া প্রতিবেশীরা দিন রাঁত অনেক খোঁজা খুঁজি করেও তার সন্ধান পায়নি। হাফেজ জিদানের সন্ধানে দিশেহারা তার মা’ আমেনা বেগম।
ভেদুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আকবর কন্ট্রাকটরের বাড়ির মোঃ নিজাম ও মা’ বিবি আমেনা বেগমের বড় ছেলে এবং বাপ্তা ইউনিয়নের উত্তর পশ্চিম চরনোয়াবাদের ৯ নং ওয়ার্ডের রুস্তম আলী মাঝি বাড়ি নাতি আব্দুল গনী জিদান। তার পড়নে লম্বা পাঞ্জাবী ও টুপি ছিল।
এই বিষয়ে শিবপূর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রতনপুর উলূমুল কোরআন ইব্রাহিমিয়া জালাল আহমেদ হাফেজিয়া মাদ্রসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ ইয়াসিন বলেন, বৃহস্পতিবার সকালে করোনার ভ্যাকসিন নিতে ছুটি নিয়ে বাড়ি যায় জিদান,আজ মঙ্গলবার অতিবাহিত হলেও এখনো মাদ্রসায় আসেনি জিদান। আমরা বিষয়টি নিয়ে জিদানের সন্ধান চেয়ে সদর থানায় যোগাযোগ করবো।
হাফেজ জিদানের নানা মোঃ আব্দুল কালাম ওরফে কালা মিয়া বলেন, নাতির খোঁজে ওর মা’,নানি ও খালারা পাগল হয়ে গেছে। সারাদিন সারা রাঁত খোঁজেও নাতির কোন খবর পাইনাই। শরীরে জ্বর নিয়ে কোথায় পড়ে আছে আমার নাতি। আপনাদের মাধ্যমে প্রশাসন যদি জিদানের সন্ধানে কাজ করে তাহলে আমরা আমাদের নাতিরে খুঁজে পাবো ইনশাআল্লাহ।
