ভোলায় আলু ক্ষেতে টমেটো !

ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সী গ্রামের এক কৃষকের আলু খেতে টমেটো ধরেছে। কৃষক আব্দুর রহিম জানান, বুধবার (২৩ ফেব্রুয়ারী) সকালে তার আলু খেত পরিচর্যা করতে গিয়ে দেখতে পান তার সেই আলু ক্ষেতে টমেটো ধরেছে। অলৌকিকএ দৃশ্য দেখে অনেকটা আশ্চর্য হয়ে যান কৃষক আঃ রহিম।


তবে, ইলিশা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিলন চন্দ্র দে কে বলেন, কৃষক আব্দুর রহিমের আলু ক্ষেতে ধরা টমেটোর মতো দেখলেও সেটা আসলে টমেটো নয়। এটা এক জাতের ছোট আলু। যেটা দেখতে অনেকটা টমেটোর মতোই। এদিকে আব্দুর রহিমের আলু ক্ষেতে টমেটো ধরেছে এমন খবর পেয়ে রহিমের আলু ক্ষেত দেখতে ভিড় জমিয়েছে স্থানীয় অন্যান্য কৃষকরা।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।