লালমোহনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভোলার লালমোহনে যথাযথ মর্যাদায় মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে গভীর শ্রদ্ধায় লালমোহন কেন্দ্রিয় শহীদ মিনারে প্রথম ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভোলা-৩ (লালমোহন তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন ও উপজেলা প্রশাসন। পরে লালমোহন উপজেলা আওয়ামীলীগ ও পৌরসভা আওয়ামীলীগ এবং আওয়ামীলগের সকল অঙ্গসংগঠন, লালমোহন প্রেসক্লাব সহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন গার্লস স্কুল থেকে প্রভাত ফেরি সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে গিয়ে শেষ হবে। এরপর হাজী মো: নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রভাত ফেরী, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থকবেন এমপি শাওন।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।