বোরহানউদ্দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস বোরহানউদ্দিনে যথাযথভাবে পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাত ১২.১ মিনিটে উপজেলা শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন উপজেলা প্রশাসন. উপজেলা পরিষদ, উপজেলা আ’লীগ, বোরহানউদ্দিন পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বোরহানউদ্দিন থানা, উপজেলা যুবলীগ ও , উপজেলা ছাত্রলীগ ও বোরহানউদ্দিন মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ, মহিলা কলেজ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বোরহানউদ্দিন উপজেলা চত্বর সকল শহীদের প্রতি শ্রদ্ধাণ্জলি প্রকাশ করেন।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ শাহীন ফকির, বোরহানউদ্দিন যুবলীগ সভাপতি তাজউদ্দীন খান প্রমূখ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এছাড়া উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিনটি পালন করা হবে
