সর্বশেষঃ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভালুকায় ৩ ভাই-বোনের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বসতঘরে গ্যাস সিলিল্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে সহোদর ৩ শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সীডস্টোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হল- গার্মেন্টসকর্মী সুমনের বড় মেয়ে খাদিজা (৫), ছেলে রায়হান (৩) ও ছোট মেয়ে রাদিয়া (২)।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গার্মেন্টস কর্মী বাবা-মা সন্ধ্যার পর তিন শিশুকে বসতঘরে রেখে বাহিরে তালা দিয়ে বের হয়েছিলেন। রাত সাড়ে ৯ টার দিকে হঠাৎই ঘরে বিস্ফোরণ ঘটে। পরে এলাকাবাসীর সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে অগ্নিদগ্ধ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
ওসি জানান, শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। রান্না ঘরের চুলার গ্যাস সিলিল্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল মামুন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। নিহত শিশুদের বাবা সুমন স্থানীয় রুবেলের বাসায় ভাড়া থাকতেন। ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া হাত-পা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। সুত্র : সমকাল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।