সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকান্ড ॥ বসতভিটা পুড়ে ছাই

ভোলা বোরহানউদ্দিন উপজেলার কতুবা ১নং ওয়ার্ড পলবান বাড়ীতে শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে সংঘটিত হয়েছে ভয়াবহ অগ্নিকান্ড। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে চতুর দিকে। ঘরের ভিতর থাকা লোকজনের আর্তচিৎকারে ভারী হয়েছে বাতাস।
এলাকাবাসি সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট শার্কিটে আগুনের সূত্রাপাত। ভয়াবহ অগ্নি কান্ডে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারিত হয়েছে ২-৩ লাখ টাকা, কিছু বুঝার আগ মুহুর্তেই সব আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার ঘরের মালিক মোঃ সফিকুল ইসলাম সংবাদকর্মীদের জানান, আগুন সংঘটিত হবার সময় তিনি স্থানীয় এক বাজারে ছিলেন পরে তিনি আগুন লাগার খবর পেয়ে দৌড়ে এসে দেখেন ঘড়ে থাকা ফ্রিজ, নগদ ১লক্ষ ২০ হাজার টাকা স্বর্নালংকার তিনটি গরু হাস মুরগী ছাগল পুড়ে ছাই।
প্রত্যক্ষদর্শী একলোক জানান, প্রাথমিক ভাবে তার মনে হচ্ছে বিদুৎ থেকে আগুনের সূত্রাপাত। আগুন লাগার পর থেকে বাড়ির লোকজন আতঙ্কে আছে আগুন পাশের ঘরেও ছড়িয়ে পড়ছিল। এলাকাবাসী ফায়ার সার্ভিসে ফোন করলে তারা আগুন লাগার এক ঘন্টা পড়ে ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ক্ষতিগ্রস্ত সফিকুল ইসলাম, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সার্বিক সহযোগিতা সহযোগিতা সহ একটি বসত ভিটার ঘর চেয়েছে।
এ বিষয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোহাম্মদ রুহুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি, আমাদের দেখা মতে কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গরু মারা গিয়েছে আর দুটো গরু আহত হশেছে, ফ্রিজ সহ প্রায় দুই থেকে তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।