ভোলায় জীবিকায়ন ও উদ্যোগ উন্নয়ন বিষয়ক কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভোলায় জীবিকায়ন ও উদ্যোগ উন্নয়ন বিষয়ক চারদিন ব্যাপি কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর পিপিইপিপি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নযন সংস্থা এ প্রশিক্ষনের আয়োজন করে তাদের হলরুমে।
কর্মশালায় উদ্ধোধনী বক্তব্য রাখেন (ভার্চুয়াল) পিকেএসএফ এর মহা-ব্যবস্থাপক ড. শরীফ আহমেদ চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন (ভার্চুয়াল) পিকেএসএফ এর উপ-ব্যাবস্থাপক তানভির শুলতানা। আরো বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপক এ এম ফরহাদুজ্জামান ও মোঃ আলাউদ্দিন আহমেদ। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, (ভোলা), ওয়েভ ফাউন্ডেশন (পটুয়াখালি) ও পরিবার উন্নয়ন সংস্থা (চরফ্যাশন) এর ১৫ জন সহকারী টেকনিক্যাল কর্মকর্তা অংশগ্রহণ করে।
