দেশী জাতীয় ছাগল পালনে চিকিৎসা সেবা ও উন্নত প্রশিক্ষণের দাবী খামারীদের

ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের মায়ের দোয়া ও সাবাব ব্রিকস এর সত্বাধিকারী আমির হোসেন আমির মিয়া শতাধিক দেশীয় উন্নত জাতের ছাগলের খামারের মাধ্যমে ছাগল পালন শুরু করেন। দেশীয় জাতের ছাগল পালনে আমাদের মাংশের চাহিদা মিঠাতে ব্যাপক ভুমিকা রাখবে। ধীরে ধীরে গড়ে উঠবে ক্ষুদ্র হতে বড় ধরনের খামার। ছাগল পালনে আগ্রহ বাড়বে স্থানীয় কৃষকদের।
সরকার পশু পালন ও কৃষিতে কৃষক ও খামারীদের সহযোগীতায় কৃষি বিভাগ ও প্রাণী বিভাগের উন্নত প্রশিক্ষণ ও চিকিৎসা বিষয়ক সহযোগীতার কথা থাকলেও এলাকায় কৃষকরা চিনেন না ব্লক সুপার ভাইজারকে। খামারীদের চিকিৎসা সহযোগীতায় নাই প্রাণী বিভাগের কোন তৎপরতা। কৃষি ও পশু পালনে উন্নত প্রশিক্ষণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারী প্রাণী বিভাগের সহযোগীতা খামারীদের ও এলাকাবাসীর দাবী জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।