সর্বশেষঃ

আগামীকাল রেন্ট-এ কার মালিক সমিতির নির্বাচন, প্রস্তুতি সম্পন্ন

উৎসব মুখর পরিবেশে নির্বাচনের অপেক্ষায় ভোলা জেলা রেন্ট-এ কার মালিক সমবায় সমিতি লিমিটেড। আগামীকাল শনিবার (১৯ ফেব্রুয়ারী) নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রস্তুত নির্বাচন কমিশনও। প্রথমবারের মতো এখানে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রেন্ট-এ কার মালিক সমিতিতে। ইতিমধ্যে নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও তাদের আনুষ্ঠানিক প্রচারণা সম্পন্ন করেছেন। ১৭৫ জন ভোটারও তাদের ভোট প্রদান করতে প্রস্তুত।
এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সম্পাদক পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের নিয়ে প্রার্থীদের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। নির্বাচনী লড়াইয়ে ব্যক্তি ইমেজ ও ভালোবাসার বন্ধনও প্রাধান্য পাচ্ছে। ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন সকলেই। সরজমিন এলাকা ঘুরে জানা গেছে এ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এমনটাই জানিয়েছেন ভোটাররা।
সকাল ৯টায় শহরের মহাজনপট্টিস্থ মা কমিউনিটি সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ এনামুল হক। তাকে সহযোগিতা করবেন জেলা সমবায় অফিসের পরিদর্শক কেশব চন্দ্র মাঝি ও উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ আলাউদ্দিন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।