আত্মরক্ষার কৌশল হিসাবে দৌলতখানে কিশোরীদের কারাতে প্রশিক্ষণ উদ্বোধন

“আর নয় বাল্যবিয়ে এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে’’ এই স্লোগানে  বেসরকারী উন্নয়ন সংস্থা  সুশীলন দৌলতখান উপজেলার  ৯ টি ইউনিয়ন থেকে ৩২ জন কিশোরীদের এজেন্সি উন্নয়নে ৩২ দিন ব্যাপি আত্মরক্ষার কৌশল ও দক্ষতা বৃদ্ধির জন্য কারাতে প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন, কারিগরি সহায়তা করেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং আর্থিক সহায়তা করেন গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  প্রশিক্ষণটির শুভ উদ্বোধন করেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার। এসময় তিনি বলেন, ‘সুশীলনের কার্যক্রম সমুহ আমি পছন্দ করি। আমি মনে করি অনেক কাজের মধ্যে এই উদ্যোগটি সবচেয়ে ভাল। এই প্রশিক্ষণের মাধ্যমে কিশোরীরা আত্মরক্ষার কৌশল শিখবে এবং নিজেদের সুরক্ষা করতে পারবে। মেয়েদের আত্মরক্ষার জন্য কারাতে প্রশিক্ষণ গ্রহণ করা উচিত।

এসময় উপস্থিত  ছিলেন, দৌলতখান মহিলা কলেজের অধ্যক্ষ জাবের হাছনাইন,  টেকনিক্যাল  স্পেশালিস্ট (এস আর এইচ আর) তৌফিক উল করিম চৌধুরী , সুশীলনের উপজেলা সমন্বয়ক রেখা ইয়াসমিন সহ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।