জাতীয়করণসহ ৮ দফা দাবীতে ভোলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ সহ ৮দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার (১৬ ফেব্রুয়ারী) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট এ মানববন্ধন করেন। সকাল ১১টায় শুরু হওয়া মানবন্ধনে ভোলা জেলার প্রতিটি উপজেলার শিক্ষক নেতাসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
মাওলানা মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি’র বক্তব্যে শিক্ষক ঐক্যজোটের কেন্দ্রিয় কমিটির সদস্য সচিব মাওঃ তাজল ইসলাম বলেন, সরকার ২০১৬-১৭ অর্থ বছরে ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৬৭৭৬ জন শিক্ষেকের বেতন ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২৩০০ টাকা এবং প্রধান শিক্ষকদের জন্য ২৫০০ টাকা ধার্য করলেও বাকী শক্ষকগণ এসব সুবিধা থেকে বঞ্জিত। তাই তিনি অনতি বিলম্বে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয় করন করে প্রাথমিক স্কুলের সমমর্যাদা দেয়ার আহবান করেন।


বাকী ৭টি দাবী হলো- স্বতন্ত্র মাদ্রাসা নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, মাদ্রাসাগুলোর ডাটাবেজ চুড়ান্ত করন, পাঠ দানের অনুমতি স্থগিতাদেশ প্রত্যাহার, মাদ্রাসা কোডের অন্তর্ভুক্তকরন, শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রচলন, প্রতিটি মাদ্রাসায় ১জন করে অফিস সহায়ক পদ সৃষ্টি এবং ৫ম শ্রেনীর সমাপনি পরীক্ষায় অটোপাশের প্রজ্ঞাপন জারি করন।
প্রায় ৩ঘন্টা ধরে চলা মানববন্ধ শেষে ঐক্যজোটের ভোলা জেলা শাখার সদস্য সচিব মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান সহ ৪ জনের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর লেখা তাদের ৮ দফা দাবী সম্বলিত স্মারকলিপি ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর হাতে প্রদান করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।