ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ৭ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যবিধি না মানায় ভোলায় সোমবার ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার সদর রোডসহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনের কাছ থেকে ২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে ৭টি।


নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত জানান, মহামারী করোনার এ সময়ে সরকারি নির্দেশ উপেক্ষা করে মুখে মাস্ক পরিধান না করায় মামলা ও জরিমানা আদায় করা হয়েছে। করোনা সংক্রমণরোধে সরকারি পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই ধারাবাহিকতা চলমান থাকবে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।