ভোলায় এইচএসসি-তে পাসের হার ৯৪.৫৮ শতাংশ
(ফাইল ছবি)

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ভোলায় পাস করেছে ৮ হাজার ৭শ’ ২ জন। এদের মধ্য ছেলে ৪ হাজার ৭শ’ ২৪ জন এবং মেয়ে ৩ হাজার ৯শ’ ৭৮ জন। এইচএসসিতে পাসের হার ৯৪ দশমিক ৫৮ শতাংশ।
সূত্র জানায়, এ বছর ভোলার ৫৩টি কলেজ থেকে পরীক্ষার্থী ছিল ৯ হাজার ৪শ’ ৮৪ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ২শ’ ১ জন শিক্ষার্থী। যাদের মধ্যে পাস করেছে ৮ হাজার ৭শ’ ২ জন। এ বছর জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২শ’ ১৪ জন। যাদের মধ্যে ছেলে ৫শ’ ১৩ জন এবং মেয়ে ৭শ’ ১ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ছেলেদের থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। অন্যদিকে, এ বছর জেলার ৫টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন এ তথ্য নিশ্চিত করেছে।
