বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ’র চাচার মৃত্যু ॥ বিভিন্ন মহলের শোক

বিজেপির সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা মরহুম নাজিউর রহমান মঞ্জু’র বড় ভাই এবং বর্তমান বিজেপি চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং বিশিষ্ট অর্থনীতিবীদ যুবলীগ নেতা ড. আশিকুর রহমান শান্ত’র চাচা ডা. আজিজুর রহমান শনিবার (১২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য আন্দলিভ রহমান পার্থ, বিশিষ্ট অর্থনীতিবীদ যুবলীগ নেতা ড. আশিকুর রহমান শান্ত, ভোলা বিজেপির সভাপতি মোতাছিম বিল্লাহ, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রতন ও ভোলার বাণী পরিবার।
