চরফ্যাশনে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ ছাত্রী পরিবারের ওপর হামলা ॥ আহত-৫

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভোলার চরফ্যাশনের দুলার হাট আদর্শ কলেজের এক শিক্ষার্থী পরিবারের ওপর হামলা করেছে বখাটে সন্ত্রাসীরা। এঘটনায় ওই শিক্ষার্থীর দাদা বাদী হয়ে শনিবার দুলারহাট থানায় ৯ জনকে আসামি করে মামলা করেছেন।
আহত আরিফুর রহমান অভিযোগ করেন- দুলারহাট আদর্শ কলেজে পুড়–য়া তার মেয়েকে নুরাবাদের সালাউদ্দিন মেকারের ছেলে রাকিব দীর্ঘদিন যাবৎ উত্তেক্ত করে আসছে। এর প্রতিবাদ করায় শুক্রবার সকালে রাকিব ৮/৯ জন জন সন্ত্রাসী নিয়ে তাদের বাসায় হামলা চালায়। এতে আরিফুর রহমান, শাহে আলম, রিনা, দিহান, পপি আহত হয়েছে। তাদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুলার হাট থানায় শনিবার মামলা হয়েছে।
দুলার হাট থানার অফিসার ইনচার্জ মো: মুরাদ হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ছাত্রীর দাদা শাহে আলম বাদী হয়ে শনিবার সকালে ৯ জনকে আসামী করে দুলার হাট থানায় মামলা করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।