মনপুরায় পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু

ভোলার মনপুরায় খেলতে গিয়ে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়। পরে খোঁজ করে শিশুটির লাশ পুকুরের পানি থেকে উদ্ধার করে আতœীয়স্বজন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইম হাসনাত মৃত ঘোষনা করে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের উত্তর সাকুচিয়া গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা শরীফের বাড়িতে এই দূর্ঘটনা ঘটে। পুকুরে মৃত্যু হওয়া শিশুটি হলেন, উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা শরীফের তিন বছরের পুত্র সন্তান মোঃ নাইম। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইম হাসনাত জানান, পুকুরে পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশুটি হাসপাতালে নিয়ে আসার পূর্বে মৃত্যু হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।