বোরহানউদ্দিনে জেলেদের মাঝে গরু বিতরণ

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে দশটি বখনা বাছুর গরু বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্তরে প্রধান অতিথি ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি নিবন্ধিত জেলেদের মাঝে ১০টি গরু বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাইফুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বড়মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার, জেলা মৎস্য কর্মকর্তা এস, এম, আজহারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, পক্ষিয়া ইউনিয়নের জনতার চেয়ারম্যান আলাউদ্দিন সরদার, টবগী ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদারসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
