ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি হলেন শাহীন ফকির

ভোলায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে পুলিশ লাইন্সে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) এ সভায় বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির (বিপিএম) কে ভোলা জেলার জানুয়ারী-২২ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ঘোষণা করা হয়।
এ সময় প্রসংসনীয় ও ভাল কাজের স্বীকৃতিস্বরূপ “Police Force Exemplary Good Service Badge-২০২০ ও ২০২১” পদকে পদক প্রাপ্ত এস আই মোঃ মোহাইমিনুল ইসলাম, বোরহানউদ্দিন থানা, ভোলা ও এস আই মোঃ নাজমুল ইসলাম, চরফ্যাশন থানা, ভোলাকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), মহোদয়ের পক্ষ হতে পদক ও সম্মাননা প্রদান করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মোঃ আব্বাস উদ্দিন এর সঞ্চালনায় সভার শুরুতেই পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ, সকল থানার অফিসার ইনচার্জগণ, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, আর আই পুলিশ লাইন্স, ভোলা সহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।