গরিবের সেবক বাংলা বাজার ফাড়ি ইনচার্জ

হাজারো লোকের চোখে না পড়লেও ভোলার বাংলা বাজার ফাড়ি ইনচার্জ এসআই গোলাম মোস্তফা গতকাল ৪ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১টার সময় মাছ বাজারে ঢুকতেই ৩৫/৪০ বয়সের একজন পাগল মহিলা তার সামনে উপর হয়ে থাকতে দেখেন, যার পিছনের সাইট পোড়া, খুব দুর্গন্ধময়, মাছি দেখতে পেয়ে তিনি মৃত্যু ভেবেছিল। কিছু লোক ঝড়ো হয়ে গন্ধপেয়ে সরে গেলেও ফেলে চলে যাননি মানবতার বিবেক এসআই গোলাম মোস্তফা। তিনি অন্য একজন ঠিকাদারের সহযোগীতা নিয়ে কিছু কাপর চোপর পরিধান করান এবং দুর্গন্ধ দেখে কেউ ধরতে চায়নি বলে সে নিজেই বায়োডিন এবং গজ কাপর ও সার্জিক্যাল কেচি নিয়ে নিজেই ড্রেসিং শুরু করেন।
তাতে দেখা যায় ক্ষতগুলো পচে পোকা বের হচ্ছে। প্রাথমিক ড্রেসিং শেষে তাহার নিজ খরচে ভোলা সদর হাসপাতালে রোগীকে ভর্তি করানো হয়েছে। শনিবার এসআই জুনায়েদ এর স্ত্রী কিছু গরম পোষাক দিয়েছেন। পোষাক ও খাওয়ার জন্য ফল ও চিকিৎসা খরচের জন্য টাকা নিয়ে হাসপাতালে ছুটে আসেন ফাড়ি ইনচার্জ গোলাম মোস্তফা। পাগল মহিলাকে বাংলাবাজার গুড়তে দেখা যেত, তার সঠিক কোন পরিচয় জানা যায়নি। তবে কোন চায়ের দোকানদার গরম পানি মেরে হয়তো তার এমন সর্বনাশ করেছে বলে ধারনা করা হচ্ছে।
