নুরুল ইসলাম সভাপতি ॥ গোলাম মোর্শেদ সম্পাদক

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার শাখার কমিটি গঠন

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারী) সকালে আবহাওয়া অফিস রোডস্থ তানযিমুল কুরআন মাদরাসা এই অধিবেশণ অনুষ্ঠিত হয়। অধিবেশনে আলহাজ্ব নুরুল ইসলাম পাটোয়ারীকে সভাপতি, মোহাম্মদ কবির হোসেনকে সহ-সভাপতি ও মাওলানা গোলাম মোর্শেদকে সেক্রেটারী, আর্কেটেক ইঞ্জিনিয়ার পারভেজ রানাকে জয়েন্ট সেক্রেটারী, মাহমুদুল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার ২০২২ সানের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী শ্রমিক নেতা মুফতি মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ ওবায়দুর রহমান বিন মোস্তফা। এছাড়াও ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, আর্কেটেক ইঞ্জিনিয়ার পারভেজ রানা, মোঃ কবির হোসেন, মাওলানা মাহমুদুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।