শিক্ষাখাতের সাফল্য বিশ্ব দরবারে স্বীকৃত : এমপি শাওন

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের শিক্ষাখাতে যে সাফল্য অর্জিত হয়েছে তা বিশ্বে দরবারে স্বীকৃত বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহনের নূরুন্নবী চৌধুরী শাওন মহাবিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষার মানোন্নয়নে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সংসদ সদস্য বলেন, শেখ হাসিনা সর্বদা দেশের জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে উন্নয়নের মহাযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশের সর্বখাতে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাসহ প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।