লালমোহনের হান্নান স্যার আর নেই ॥ এমপি শাওনের শোক

ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী বিদ্যাপিট লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল হান্নান স্যার বার্ধক্য জনিত কারণে বুধবার সন্ধ্যায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি——রাজিউন)।
মরহুম হান্নান স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এদিকে হান্নান স্যারের মৃত্যুতে গভীর দু:খ ও শোক প্রকাশ করেছেন অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইউরো সমাচারের সম্পাদক মাহাবুবুর রহমান। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করাসহ মহান আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন। আমিন।
