ভোলায় ইসলামিক কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন

ভোলায় আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্স ভোলার শিক্ষা প্রতিষ্ঠানে এস.এস.টি.এস এর অর্থায়নে নির্মিত দ্বিতল বিশিষ্ট একটি নতুন ভবন শুভ উদ্ভবন করা হয়। উক্ত নতুন ভবনের উদ্বোধন করেন ভোলা উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভোলার পরিচিত মুখ সমাজ সেবক এবং জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক আলহাজ্ব মিয়া মোহাম্মদ ইউনুস ও মনপুরার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস বলেন, আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্স ভোলা শিক্ষা প্রতিষ্ঠানটি ভোলা জেলায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অত্র প্রতিষ্ঠানের পড়া লেখার মান নিয়ে ভুয়সী প্রশংসা করে উত্তরোত্তর প্রতিষ্ঠানটির পড়া লেখার মানের ধারাবাহিকতা বজায় রেখে উন্নতি কামনা করেন।
