খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে ভূমিকা রাখবে : জেলা প্রশাসক
ভোলার উত্তর জয়নগর এলাকায় কৃষি ও এসইপি প্রকল্পের নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত

ভোলার উত্তর জয়নগর এলাকায় কৃষি ইউনিট ও এসইপি প্রকল্পের আওতায় বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালী ও পুরস্কার বিতরনি অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহয়োগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে। “সুস্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উত্তর জয়নগর শাখায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এম মিজান মাহমুদ। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ রিয়াজ উদ্দিন।
আরো বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক ডাঃ অরুন কুমার সিংহ, সহকারী পরিচালক কৃষিবিদ আনিসুর রহমান টিপু, এসইপি প্রকল্প ব্যাবস্থাপক মোঃ মিজানুর রহমান, কারিগরি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, পরিবেশ অফিসার এসএম সাকিবুল ইসলাম। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
