ভোলায় শিশু হত্যা ও ধর্ষণ মামলার আরো দুই আসামী আটক
ভোলার পশ্চিম ইলিশা হাওলাদার বাজার সংলগ্ম মাকে ধর্ষণ ও শিশু হত্যা মামলার আরো দুই আসামী কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা নতুন বাজার থেকে ওসি তদন্ত আরমান হোসেন এর নেতৃত্বে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন পশ্চিম ইলিশা ৫নং ওয়ার্ডের নুরুলইসলাম এর ছেলে ইসমাইল ও রাজাপুর ৯নং ওয়ার্ডের রফিকের ছেলে আকবার ওরুপে লাভলুউদ্দিন লাভু। ভোলা সদর থানার ওসি তদন্ত আরমান হোসেন বলেন, এ মামলায় মোট ৪জন কে আটক করা হয়েছে।
