ভোলায় বাল্যবিবাহ প্রতিরোধে করনীয় শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভোলায় সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবক মুলক কাজে যুবদেও “বাল্যবিবাহ প্রতিরোধে করনীয়” ভুমিকা শীর্ষক জনসচেতনতা মুলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ভোলা এর আয়োজনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা প্রশিক্ষণের আয়োজন করে সংস্থার হলরুমে।
প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবেদ শাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টিএসএম ফিদা হাসান, সঞ্চালনায় ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার টেকনিক্যাল অফিসার পুষ্টিবিদ বাবুল আখতার। প্রশিক্ষণে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার কিশোরী ক্লাবের সদ্যস্যরা অংশ গ্রহণ করেন।
