বোরহানউদ্দিনে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতটি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যগণ শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান নবনির্বাচিত ৬৩ জন সাধারণ সদস্য ও ২১ জন সংরক্ষিত আসনের নারী সদস্যসহ মোট ৮৪ জন ইউপি সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

এর আগে সোমবার ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী এ সাত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

শপথপত্র পাঠ পূর্বে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, সহকারী কমিশনার (ভূমি) শোয়াইব আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডা. তপতী চৌধুরী, অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির (বিপিএম), উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল্লাহ।

এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে বোরহানউদ্দিন উপজেলার দেউলা, কাচিয়া, হাসান নগর, টবগী, পক্ষিয়া, বড়মানিকা ও কুতুবা এই সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।