‘আপনার মাস্ক কোথায়-২০২২’ দেশব্যাপী প্রচারাভিযানে লক্ষ লক্ষ মাস্ক বিতরণ

বাংলাদেশের ৬৪ টি জেলায় তিন দিনব্যাপী প্রচারাভিযান “আপনার মাস্ক কোথায়-২০২২” সফলভাবে শেষ হয়েছে। এই ক্যাম্পেইনের লক্ষ্য ছিল সচেতনতা বৃদ্ধি করা এবং ঈঙঠওউ-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য মাস্ক পরা মানুষের আচরণগত পরিবর্তন আনা। দারাজ অনলাইন শপিং, কনফিডেন্স গ্রুপ এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাথে অংশীদারিত্বে এই স্বাক্ষর ক্যাম্পেইনটি জাগো ফাউন্ডেশন ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ উদ্যোগে করা হয়।
জাগো ফাউন্ডেশনের প্রায় ৭০০০ যুব স্বেচ্ছাসেবক ২৮শে জানুয়ারী থেকে ৩১শে জানুয়ারী ২০২২ এর মধ্যে প্রচারাভিযানে অংশ নিয়েছিল ৬৪ জেলা। তারই ধারাবাহিকতায় সোমবার (৩১ জানুয়ারী) ভোলা জেলার তরুণরা মাস্ক, সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ভোলা সদর ৭টি মসজিদ, ব্যস্ত রাস্তা, গণপরিবহন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে। ভোলাসহ সারা বাংলাদেশে প্রায় ১০ লক্ষ সুবিধাভোগী মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। পুরো ক্যাম্পেইনটি স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হয়েছে।
উক্ত তিন দিন ব্যাপী ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলার সভাপতি মোঃ শাহিন, সহ-সভাপতি ঐশী দত্ত, সাধারণ সম্পাদক আল জুবায়ের, প্রজেক্ট অফিসার তৌহিদুর রহমান ফাহাদ, পাবলিক রিলেশন অফিসার ইসমাইল, মানব সম্পদ কর্মকর্তা, শাহিন অর্থ সম্পাদক খালেদ বিন কবির, কমিটি মেম্বার, এইচ শরিফ আহমেদ, ফয়জুন, রাব্বি, স্বর্ণা মারিয়া, তামজিদ, মিমি প্রমুখ।
