সর্বশেষঃ

ভোলায় ঘাট শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরণ

ভোলা খেয়াঘাটে দুস্থ অসহায় ও শীর্তাত শ্রমিক পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন জেলা আ’লীগের য্গুম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব। রবিবার (৩০ জানুয়ারী) দুপরে ভোলা বিআইডব্লিউটিএ এর কার্যালয়ের সামনে সকল শ্রমিককে শারীরিক দুরুত্ব বজায় রেখে বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজস্ব অর্থায়নে শ্রমিকদের মাঝে এ কম্বল বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি’র বক্তব্যে জহুরুল ইসলাম বলেন, নিজেরা ভালো থাকলে হবে না, অসহায়, দুস্ত ও দরিদ্র এবং শীর্তাত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে। এই শীতে অনেক অসহায় মানুষ কষ্টে ভুগছে। এসব শীতার্ত মানুষের সহযোগিতার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।