সর্বশেষঃ

সভাপতি ফরিদুর রহমান-সম্পাদক মাহাবুবুল হক লিটু

ভোলায় আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারী) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্যানেলে ৮টি পদের বিপরীতে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ২শ’ ভোটারের মধ্যে ১৯৮ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন।
ভোট শেষে গণনায় দেখা যায়, নির্বাচনে ৯৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি প্যানেলের আলহাজ্ব এডভোকেট ফরিদুর রহমান। তার নিকটতম আওয়ামীলীগ প্যানেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট স্বপন কৃষ্ণ দে পেয়েছেন ৯৬ ভোট।
১০৮ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি প্যানেলের এডভোকেট ইউসুফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগের কামাল উদ্দিন সুলতান পেয়েছেন ৬১ ভোট ও ১০৭ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি প্যানেলের এডভোকেট হাবিবুর রহমান বাচ্ছু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উমেষ চন্দ্র মজুমদার পেয়েছেন ৮৩ ভোট।
১১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্যানেলের এডভোকেট মাহাবুবুল হক লিটু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি প্যানেলের এডভোকেট আমিরুল ইসলাম বাছেদ ৮২ ভোট পেয়েছেন।

সহ সাধারণ সম্পাদক পদে বিএনপি প্যানেলের এডভোকেট ইউসুফ (২) ও এডভোকেট ইফতারুল হাসান শরীফ সমান সংখ্য ৯৫ ভোট পান। পরে এডভোকেট ইউসুফকে সম্মতি দিয়ে সরে দাঁড়িয়েছেন এডভোকেট ইফতারুল হাসান শরীফ। ১১২ ভোট পেয়ে সহ সম্পাদক পদে আওয়ামীলীগ প্যানেলের এডভোকেট মওদুদ আলম টুটুল নির্বাচিত হয়েছেন।
১০৩ ভোট পেয়ে অর্থ সম্পাদক পদে বিএনপি প্যানেলের এডভোকেট কাওসার আহমেদ বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ প্যানেলের এডভোকেট সুজন কৃষ্ণ দে পেয়েছেন ৮৯ ভোট।
৯৮ ভোট পেয়ে ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি প্যানেলের এডভোকেট তোয়াহা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ প্যানেলের এডভোকেট জাকির হোসেন (২) পেয়েছেন ৯৩ ভোট।
১২২ ভোট পেয়ে পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্যানেলের এডভোকেট বাবলু হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৭৮ ভোট। এছাড়া বিএনপি প্যানেলের এডভোকেট মানজুরুল ইসলাম ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এডভোকেট সফিউল্লাহ্ ৫৯ ভোট পেয়েছেন।
এ ছাড়া সদস্য পদে ১২১ ভোটে এডভোকেট আবুল কাশেম (আওয়ামীলীগ), ১২২ ভোটে এডভোকেট সালাউদ্দিন প্রিন্স (বিএনপি), ও ১০৫ ভোটে এডভোকেট জান্নাতুল ফেরদৌস জুবলী চৌধুরী (আওয়ামীলীগ) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন যুগ্ম জেলা জজ মোহাম্মদ সামছুদ্দিন। নির্বাচন কমিশনার দায়িত্বে ছিলেন আলহাজ্ব এডভোকেট নাছির উদ্দিন। এই কমিটি আগামী এক বছরের জন্য নির্বাচিত হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।