বোরহানউদ্দিনে দুই দোকান পুড়ে ছাই ॥ ক্ষতি ৩২ লক্ষ টাকা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে চোমুহনীবাজারে মনির ফাস্ট ফুড ও শহিদ স্টোর মুদি মালের গুদাম পুরে ছাই। দুই ব্যবসায়ী ও ঘর মালিকের ৩২ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ। শুক্রবার রাত ২ টা ৩০ মিনিটের সময় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের লেগে এ ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফাস্ট ফুড ব্যবসায়ী মনির জানায়, আমি রাত ১১ টায় দোকান বন্ধ করে বাড়িতে যাই। রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের সময় আমার দোকানে আগুন লাগার খবর পাই। আমার ৫ লক্ষ টাকার মালা-মাল পুড়ে ক্ষতি হয়েছে। সেইসাথে আমার দোকানের পাশে শহিদের মুদি দোকানের গুদামেও আগুন লাগে। সেখানে তার প্রায় ২২ লক্ষ টাকার মালা-মাল পুড়ে যায় ও ঘর মালিকের ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা সরকারের কাছ থেকে সহায়তা পেলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আবার চালু করতে পারব।
