৮ পদে লড়ছেন ২৬ প্রার্থী
আজ ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচন

আজ শনিবার (২৯ জানুয়ারী) ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোলা জেলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনে মোট ৮ পদের জন্য লড়ছেন ২৬ প্রার্থী। সভাপতি পদে আওয়ামীলীগ প্যানেল থেকে লড়ছেন এডভোটে স্বপন চন্দ্র দে, বিএনপির প্যানেল থেকে লড়ছেন এডভোকেট আলহাজ্ব ফরিদুর রহমান। সাধারণ সম্পাদক পড়ে আওয়ামীলীগ প্যানেল থেকে লড়ছেন এডভোটক মাহাবুবুল হক লিটু, বিএনপির প্যানেল থেকে এডভোকেট ড. আমিরুল ইসলাম বাসেত। সহ-সভাপতি পদে আ’লীগ প্যানেল থেকে এডভোকেট উমেষ চন্দ্র মজুমদার ও এডভোকেট মোঃ কামাল উদ্দিন সুলতান, বিএনপির প্যানেল থেকে এডভোকেট মোঃ ইউসুফ-১ ও এডভোকেট হাবিবুর রহমান বাচ্চু। সহ-সাধারণ সম্পাদক পদে আ’লীগ প্যানেল থেকে এডভোকেট মহিউদ্দিন হেলাল ও এডভোকেট মওদুদ আলম টুটুল, বিএনপির প্যানেল থেকে এডভোকেট মোঃ ইফতারুল হাসান শরীফ ও এডভোকেট মোঃ ইউসুফ-২। অর্থ বিষয়ক সম্পাদক পদে আ’লীগ প্যানেল থেকে এডভোকেট সুজন কৃষ্ণ দে, বিএনপির প্যানেল থেকে এডভোকেট আলহাজ্ব মোঃ কাওসার আহমেদ। ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে আ’লীগ প্যানেল থেকে এডভোকেট জাকির হোসেন-২, বিএনিপর প্যানেল থেকে এডভোকেট মোঃ তোয়াহা। পাঠাগার সম্পাদক পদে আ’লীগ প্যানেল থেকে এডভোকেট মঞ্জুরুল আলম খোকন ও এডভোকেট মোঃ বাবুল হাসান, বিএনপির প্যানেল থেকে এডভোকেট মোঃ সফিউল্লাহ ও এডভোকেট মঞ্জুরুল ইসলাম।
এছাড়া সদস্য পদে আ’লীগ প্যানেল থেকে এডভোকেট আলহাজ্ব মোঃ আবুল কাশেম, এডভোকেট মেজবাহুল আলম, এডভোকেট জান্নাতুল ফেরদাউস (জুবলী চৌধুরী)। আর বিএনপির প্যানেল থেকে এডভোকেট মিসেস সাজেদা আক্তার, এডভোকেট লুৎফুর রহমান ফিরোজ, ও এডভোকেট সালাউদ্দিন আহমেদ প্রিন্স। উল্লেখ্য, এ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীর ভোটারদের দ্বারে দ্বারে ঘুড়েছেন। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তারা নিজেদের পক্ষে প্রচারণায় ব্যস্ত ছিলেন।
