ভোলায় এশিয়ান টিভি’র ৯ম বর্ষপূর্তি উদযাপন

‘নয় পেড়িয়ে দশে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে ভোলায় এশিয়ান টেলিভিশনের ৯ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়।
ভোলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সম্পাদক, সিনিয়র সাংবাদিক, বিটিভি ভোলা জেলা প্রতিনিধি, সাপ্তাহিক দ্বীপ বাণী পত্রিকার সম্পাদক এম এ তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ভোলা সদর সার্কেল মোঃ ফরহাদ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন মহিন, ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আবৃতি সংসদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সামস উল আলম মিঠ্, ভোলা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ নজিবুল্লাহ নজিব, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ পলাশ।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, চ্যানেল আই প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ, সমকন্ঠ সম্পাদক আল আমিন শাহরিয়ার, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, দৈনিক খবর প্রতিনিধি মোঃ বশির আহাম্মেদ প্রমূখ। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ছিলেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার এম এন আলম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিয়ে বাজারের স্বত্ত্বাধিকারী ও সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।