সর্বশেষঃ

ভোলায় প্রতিবন্ধিতা শনাক্ত করন জরিপে অর্ন্তভূক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা

ভোলায় প্রতিবন্ধিতা শনাক্ত করন জরিপে অর্ন্তভূক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোশ্যাল এ্যডভোকেসি এন্ড নলেজ ডিসেমিনেশন, ইউনিট পিকেএসএফ এর সহয়োগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় প্রধান ছিলেন সহকারী (ভূমি) কমিশনার মোঃ আলি সুজা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল হক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু তাহের, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার হুমায়ুন কবির ও পিকেএসএফ এর উপ পরিচালক মোসলে রুম্মান। সমাপনী বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক কর্মসুচি হুমায়ুন কবীর, অনুষ্ঠান পরিচালনা করেন পুষ্টিবিদ মোঃ বাবুল আকতার।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।