সভাপতি হিরণ, সম্পাদক আজাদ

ঢাকাস্থ বিডিএফ এর নতুন কমিটি গঠন

ঢাকাস্থ ভোলাবাসীর মতবিনিময় সভায় ভোলা ডেভেলপমেন্ট ফোরাম, ঢাকা (বিডিএফ, ঢাকা) এর নতুন কমিটি গঠন করা হয়। রবিবার সন্ধ্যায় অফিসার্স ক্লাবের হল রুমে এ নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে মাহবুবুর রহমান হিরণ কে সভাপতি, ডা: আফতাব ইউসুফ রাজ সিনিয়র সহ-সভাপতি, মো: সেলিম এফসিএমএ সহ-সভাপতি, অধ্যক্ষ (অব:) মো: জাহাঙ্গীর আলম সহ-সভাপতি, মো: মফিজুল ইসলাম সহ-সভাপতি এবং আবুল কালাম আজাদ হাওলাদার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া দুইটি উপ-কমিটি গঠন করা হয়।
(১) ভোলায় সরকারী মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি’র সদস্যরা হলেন- আহবায়ক: ডা: আফতাব ইউসুফ রাজ, সদস্য সচিব: ডা: তানভীর, সদস্য; ডা: রাসেল।
(২) ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন কমিটি’র সদস্যরা হলেন- আহবায়ক: মো: মফিজুল ইসলাম, সদস্য সচিব: ইঞ্জিনিয়ার শামীম আহমেদ। অবশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই ঘোষণা করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।