ভোলার বাপ্তা টবগী স্কুল ময়দানে মাহফিলের আখেরি মোনাজাত

ভোলা সদর উপজেলার বাপ্তা টবগী স্কুল ময়দানে যুব তাফসির কমিটির উদ্যোগে ৩ দিন ব্যাপি ৬ষ্ঠ তম তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ছিল মাহফিলের শেষ দিন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের বিশিষ্ট আলেম, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হজরত মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দীন জাফরী। এ সময় মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মুহাসিনুল, মাওলানা ডক্টর কামরুল হাসান শাহীন, মাওলানা আমিনুল হক নোমানী, মাওলানা মোঃ আব্দুল্লাহ, মাওলানা মুফতি আবু মুছা, হাফেজ বনি আমিন। তাফসীর মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা আবুল বশার মোঃ সাইফুল্লাহ।
