বোরহানউদ্দিনের ইউছুব নগর বাজারে দোকান ঘরে হামলার অভিযোগ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ৯নং ওয়ার্ড ইউছুব নগর বাজারে দোকান-ঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৭টার সময় কবিরের দোকান-ঘরে হামলা করে মালামাল ভাংচুর করে গেছে বলে অভিযোগ করেছেন পৌর ৯ নং ওয়ার্র্ডের জমাদ্দার বাড়ির মৃত ছামছুদ্দিন জমাদ্দারের ছেলে মোঃ কবির জমাদ্দার।
তিনি আরও অভিযোগ করে বলেন, আমাদের অংশীদারি একটি পুকুর আছে, পুকুরের সম্পত্তি আমার ফুফাতো ভাই আনিসুর রহমান পাবে। কিন্তু আনিসুর রহমানকে তার সম্পত্তি দেওয়া হচ্ছে না, অনেক কষ্টে আনিসুর রহমান আজ তার নিজের জমি মেপে নিজে দখল নিয়েছে। পরে আমার চাচা বারেক জমদ্দার আমার দোকানে এসে আমাকে বলে আমি নাকি জমি পেপে দিয়েছি,এই বলে আমার উপরে হামলা করে আমার দোকান ঘর ভাংচুর করে, আমার চাচা বারেক জমাদ্দার ও তার ছেলে রাকিব, খোকন ও বাবু মিলে।
তিনি আরও বলেন, এ জমিতে আমার ও অংশ আছে। আমি এতিম, আমার শক্তি নেই বলে আমি জমি দখল নিতে পারি না, আমাকে আমার জমি বুঝ দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে অভিযুক্ত আঃ বারেক জমাদ্দারের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ভাতিজা আমার সাথে খারাপ আচরণ করেছেন। সে নিজের মাল নিজেই ফেলে দিয়েছেন। এ বিষয়ে বোরহানউদ্দিন পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউছুব এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি জেনেছি, আমি ঢাকায় করছি। এলাকায় এসে এটার ফয়সালা দিয়ে দিবো। এ নিউজ (রাত ১১ টায়) লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।