বোরহানউদ্দিনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি মুকুলের নগদ অর্থ সহায়তা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু খাসমহল বাজারে অগ্নিকাণ্ডে ৩৩জন ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল।
রোববার (৯জানুয়ারি) সকাল ১১টায় মির্জাকালু খাসমহল বাজারে এমপি মুকুলের নিজস্ব তহবিল থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৩জনের মাঝে ২০ হাজার টাকা করে ৬লাখ ৬০ হাজার টাকা বিতরণ করেন তিনি।’

পরে হাসান নগর ইউনিয়নের বেড়িবাঁধের অসহায় দরিদ্র চার শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করেন এমপি মুকুল।’
এ সময় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, হাসান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবিদ চৌধুরী সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।’
